বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
ট্রাম্প সত্যি নোবেল প্রাপ্য, বললেন আজারবাইজানের প্রেসিডেন্ট
প্রকাশ: রোববার, ২৪ আগস্ট, ২০২৫, ৫:২৭ পিএম |

ট্রাম্প সত্যি নোবেল প্রাপ্য, বললেন আজারবাইজানের প্রেসিডেন্টযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল পুরস্কার প্রাপ্য বলে মন্তব্য করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ ককাশাশে তার অবদান উল্লেখ করে আজারি প্রেসিডেন্ট বলেছেন ট্রাম্প ‘শান্তি চান’।

সংবাদমাধ্যম আল আরাবিয়াকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আলিয়েভ বলেছেন, “আর্মেনিয়ার সঙ্গে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করেছি। তিনি সত্যিই নোবেল পুরস্কার প্রাপ্য।”
আগামী সপ্তাহে তার পূর্ণ সাক্ষাৎকারটি প্রকাশ করবে আল-আরাবিয়া।
এতে ট্রাম্প সম্পর্কে আলিয়েভ আরও বলেন, “তিনি আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ ককেশাসে অলৌকিক কাজ করেছেন এবং এটি তার চরিত্র। তিনি শান্তি চান।”
“পশ্চিমা নেতাদের যে চিত্র সেটি থেকে ট্রাম্প সম্পূর্ণ আলাদা। কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ। তিনি খুব উদার। তিনি এ সকল উপহার দিয়েছেন উদার বলেই। পরিকল্পনার চেয়ে বেশি দিয়েছেন। তিনি এমন একজন মানুষ যিনি অনেক কৃতিত্বের যোগ্য।”
ট্রাম্পের সঙ্গে সবসময় ইতিবাচক মনোভাব ছিল উল্লেখ করে আজারি প্রেসিডেন্ট আরও বলেন, “তার প্রতি আমার অবস্থান, একজন রাজনীতিবিদ হিসেবে, সবসময় ইতিবাচক ছিল। এমনকি তার প্রেসিডেন্টের প্রথম মেয়াদে, যদিও ওই সময় আমাদের সাক্ষাতের সুযোগ হয়নি। যখন ডিপ স্টেট তার জয় চুরি করল তখনও তার প্রতি আমার অবস্থান ইতিবাচক ছিল।”
আজারবাইজানের প্রেসিডেন্ট দাবি করেছেন, গত নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিং পোস্ট, নিউইয়র্ক টাইমস, রেডিও লিবার্টিসহ কিছু ‘ভুয়া সংবাদমাধ্যম’ মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে। এছাড়া তার বিরুদ্ধেও এসব সংবাদমাধ্যম মিথ্য তথ্য ছড়িয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে গত ৮ আগস্ট ট্রাম্পে উপস্থিতিতে শান্তি চুক্তি করে দীর্ঘদিনের শত্রু দেশ আজারবাইজান ও আর্মেনিয়া।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২