রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
চান্দিনায় মাতৃভূমি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২:৫৮ এএম |


বিশেষ প্রতিবেদক।। বিশে^র সাথে তালমিলিয়ে ইংরেজীকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কুমিল্লার চান্দিনা মাতৃভূমি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলা সদরের মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান -এরপর ৪ এর পাতায়। 
মো. আখতার হোসাইন। তিনি বলেন- বর্তমানে বিশে^র সকল ক্ষেত্রে ইংরেজীতে দক্ষতা ও গুরুত্ব অপরিসীম। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষার্থী গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠান বন্ধের দিন অর্থাৎ প্রতি শুক্র ও শনিবার এবং অন্যান্য বন্ধকালীন সময়ে স্পোকেন ইংলিশ কোর্স চালু থাকবে। ‘ফেইথ ল্যাংগুয়েজ একাডেমি’ নামের একটি প্রতিষ্ঠান কোর্সটি পরিচালিত করবে। আর বাংলা সংস্করণের সাথে সাথে যদি শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে কমপক্ষে দুইদিন স্পোকেন ইংলিশ ক্লাস করে তাহলে তারাও ইংরেজীতে পারদর্শী হয়ে উঠবে। মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল আল-মামুন এর সভাপতিত্বে ও মাতৃভূমি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের কো-অর্ডিনেটর তাজুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্লস ক্যাম্পাসের প্রিন্সিপাল কে.এম.এ.কে. মহিউদ্দিন, মার্কেন্টাইল ব্যাংক ম্যানেজার আব্দুল জলিল, প্রশাসনিক কর্মকর্তা ইঞ্জি. আবু নাঈম সিদ্দিকী, মো. রেদোয়ান আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২