শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
ভাঙ্গারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ!
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২:১৬ এএম |




রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় এক আঞ্চলিক সড়কের পাশ ঘেঁষে সামনে ভাঙ্গারি ব্যবসা,  পিছনে সবজি বাগানের পরিচর্যা করে  আসছেন মো. লিটন নামের এক ভাঙ্গারি ব্যবসায়ী।
পুইশাক, পালং শাক ও ঢেঁড়স সহ নানা শাক- সবজির সাথে পরিচর্যার কমতি নেই গাঁজা গাছেরও! ফলের ক্যারেটকে টপ বানিয়ে পৃথক চার গাঁছা গাছ থেকে দুই মাস অন্তর অন্তর কয়েক কেজি গাঁজা সংগ্রহ করে আসছেন ওই ভাঙ্গারি ব্যবসায়ী। স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর সবজি চাষের আড়ালে গাঁজা চাষ করলেও শেষ  রক্ষা হয়নি তার।  অবশেষে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে  বস্তা ভর্তি গাঁজার কাঁচা পাতাসহ  হাতেনাতে আটক করে তাকে।
বৃহস্পতিবার (৩১ জুলাই)  দিনগত রাত সাড়ে ৯ টায়  চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের যুগপুকুরিয়া গ্রামের ভাঙ্গারী দোকান থেকে তাকে আটক করা হয়। 
আটক গাঁজা চাষী মো. লিটন (৪০) বরকইট ইউনিয়নের  শ্রীমন্তপুর দক্ষিণপাড়া গ্রামের  হারুন মিয়ার ছেলে।
চান্দিনা থানার  উপ পরিদর্শক (এস.আই) মো. ইমাম হোসেন জানান-   সে দীর্ঘদিন যাবৎ  স্থানীয় লোকজন ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সবজি বাগানে গাঁজা চাষ করে আসছে।  বৃহস্পতিবারও তার সৃজিত ৪টি গাঁজা গাছ থেকে কয়েক কেজি গাঁজা পাতা সংগ্রহ করার পর গোপন সংবাদের ভিত্তিতে  সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী  অভিযান চালিয়ে তাকে আটক করে। এই ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করা হচ্ছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২