শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণবাড়িয়ায় একসঙ্গে দুই বোন নিখোঁজ, থানায় জিডি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ২:১৩ এএম |




  
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একসঙ্গে দুই বোন নিখোঁজ হয়েছে; এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম বলেন, “আমাদের উদ্ধার তৎপরতা চলমান আছে।”
নিখোঁজরা হল- সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামের অটোরিকশা চালক মো. ছবীর হোসেনের ১২ বছর বয়সি মেয়ে নুসরাত জাহান ও পাঁচ বছর বয়সি ইসরাত জাহান মীম।
বৃহস্পতিবার বিকাল শিশু দুটি তাদের মামারবাড়ি বুড্ডা গ্রাম থেকে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়।
এলাকায় ও আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মিলেনি।
রাতে এলাকায় মাইকিং করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বোনের নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে শুক্রবার দুপুরে সরাইল থানায় জিডি করেছেন তাদের বাবা ছবীর হোসেন।
বাবা-মা তাদের সন্তানদের ফিরে পেতে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চেয়েছেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২