বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
চৌদ্দগ্রাম নকলের অপরাধে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১:০১ এএম আপডেট: ২৯.০৭.২০২৫ ১:৩৩ এএম |


 চৌদ্দগ্রাম  নকলের অপরাধে দুই এইচএসসি  পরীক্ষার্থী বহিষ্কারচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চলমান এইচএসসি পরীক্ষায় নকল ও স্মার্টফোন সঙ্গে রাখার অপরাধে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার চৌদ্দগ্রাম সরকারি কলেজ কেন্দ্রে উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট তাদেরকে পরবর্তী সকল পরীক্ষায় অংশগ্রহণ থেকে বহিষ্কার করেন। তারা উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী।  
উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন বলেন, পরীক্ষায় যেকোনো ধরণের অসদুপায় অবলম্বন বা পরীক্ষা শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে সামনের দিনগুলোতে উপজেলা প্রশাসন অধিকতর কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। প্রয়োজনে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করবে। পরীক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে সংশ্লিষ্ট সকলকে চূড়ান্তভাবে সতর্ক করা হলো। নকলমুক্ত বাংলাদেশ গড়তে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২