বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
বিমানবন্দরে আটক চৌদ্দগ্রামের ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা মাহফুজ
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ২:১১ এএম আপডেট: ২৩.০৭.২০২৫ ২:৩৮ এএম |


  বিমানবন্দরে আটক  চৌদ্দগ্রামের ইউপি  চেয়ারম্যান আ’লীগ নেতা মাহফুজচৌদ্দগ্রাম প্রতিনিধি: ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সেক্রেটারী মাহফুজ আলম। মঙ্গলবার (২২শে জুলাই) দুবাই যাওয়ার সময় পুলিশ আটক করে তাকে।
সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন তথ্যটি নিশ্চিত করেন।
মাহফুজ চেয়ারম্যান চৌদ্দগ্রামের মিয়াবাজারে ২০১৫ সালে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী হত্যার আলোচিত মামলার আসামী। 
সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন জানান, বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলার আসামী মাহফুজ আলমকে আটকের খবরটি মঙ্গলবার সকাল ৯টায় বিমানবন্দর থানা পুলিশ আমাদেরকে জানায়। গ্রেফতারকৃত আসামীকে কুমিল্লায় আনার প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারী ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা মেরে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটে। ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এ ঘটনায় আবুল খায়ের নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করেন।
মামলায় সাবেক রেলমন্ত্রী ও চৌদ্দগ্রামের সাবেক সাংসদ মুজিবুল হক মুজিব, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, র‌্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে মামলা করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২