শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় মাদকসেবীর কারাদণ্ড
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ২:১১ এএম আপডেট: ২৩.০৭.২০২৫ ২:৩৭ এএম |



  ব্রাহ্মণপাড়ায় মাদকসেবীর  কারাদণ্ড ইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সজিব নামে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। সোমবার ( ২১ জুলাই ) রাতে উপজেলার সদর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। 
এ সময় ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক শামসুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। 
কারাদণ্ড পাওয়া সজিব ( ১৯ ) উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকার মৃত রমজান আলীর ছেলে। 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বড় ভাইয়ের অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান উপজেলার সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকসেবী সজিব ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ ( পনেরো ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় এবং নগদ একশ টাকা অর্থদণ্ড দেয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২