শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
হোমনায় রাজনৈতিক ছত্রছায়ায় মাদকের বিস্তার এলাকাবাসীর প্রতিবাদ সভা
প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, ১:৪২ এএম |


হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলায় রাজনৈতিক দলের ছত্রছায়ায় মাদকের ভয়াবহ বিস্তারের প্রতিবাদে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী আলোচনা সভা।
শুক্রবার (১১ জুলাই) বিকালে হোমনা উপজেলার শোভারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকমুক্ত নাগরিক ঐক্য পরিষদ-এর উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, “হোমনা উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের মদদে মাদক ব্যবসা দিন দিন ভয়াবহ রূপ ধারন করছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে তরুণ প্রজন্ম। জন সাধারণের সহযোগিতা ও প্রশাসনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়।”
এলকাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে বলেন, তারা একাধিক মাদক মামলায় জামিনে এসে মাদক ব্যবসা শুরু করেছে, বাধা দিলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এ সময় সকল নাগরিককে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানান।
মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আবদুল হক সরকার, সামছুল হক সরকার, শাহ জালাল মাস্টার, মনোয়ার হোসেন সরকার, মো. ফারুক মমিন, হোমনা থানার এসআই এহসানুল হাসান এবং মো. কামরুল হাসান তুহিনসহ এলাকাবাসি।
এ সময় ছাত্র যুবক শিক্ষক অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সহস্রাধিক এলাকাবাসি এ সময় উপস্থিত ছিলেন। এ সময় মাদকবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২