রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
পিআর পদ্ধতির নির্বাচনে ফ্যাসিবাদ তৈরি হবে না-ডাঃ তাহের
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ৯:০৩ পিএম |

 পিআর পদ্ধতির নির্বাচনে ফ্যাসিবাদ তৈরি হবে না-ডাঃ তাহের

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ তৈরি হবে না বলে মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে
আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, বর্তমানে বিশ্বের ১৭০টি গণতান্ত্রিক দেশের মধ্যে ৯১টি
দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এসব দেশে আইনসভা নির্বাচনে কোনো না কোনো ধরনের পিআর পদ্ধতি অনুশীলন করে।
উন্নত বিশ্বে পিআর পদ্ধতির জনপ্রিয়তা বেশি। অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর সংগঠন ওইসিডির ৩৬টি সদস্য দেশের
মধ্যে ২৫টি, অর্থাৎ প্রায় ৭০ শতাংশ দেশ এই পদ্ধতি অনুসরণ করে। বাংলাদেশেও আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য
অন্তবর্তী সরকারের নিকট জোরদাবি জানাচ্ছি। এ পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব
থাকবে। ফলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ তৈরি হবে না। জনগণ জুলুম-নির্যাতন থেকে মুক্তি পাবে।
তিনি শনিবার রাতে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াত সেক্রেটারী বেলাল
হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা
আবুল হাসনাত মোঃ আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহাজাহান, কুমিল্লার মহানগরী সেক্রেটারী
মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক
আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা মু. ইব্রাহিম, জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজী, এম ইউসুফ,
উপজেলা সহকারী সেক্রেটারী আবদুর রহিম, পৌরসভা নায়েবে আমীর কাজী মোঃ ইয়াছিন, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেলসহ
বিভিন্ন অঞ্চল ও ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীলবৃন্দ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২