রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন নাঈম-সাইফুদ্দিন, বাদ শান্ত
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:২৪ এএম আপডেট: ০৫.০৭.২০২৫ ২:২৫ এএম |




 টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন নাঈম-সাইফুদ্দিন, বাদ শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটি শুরু হবে আগামী ১০ জুলাই।
দীর্ঘদিন পর বাংলাদেশ দলে ফিরেছেন নাঈম শেখ ও মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়া স্কোয়াডে ফিরেছেন নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
সর্বশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, খালেদ আহমেদ, তানভীর ইসলাম, সৌম্য সরকার।
নাঈম শেখ সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালের ১০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে। আরব আমিরাতের শারজায় ওই ম্যাচে ৮ বলে ৬ রান করে আউট হয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার।
আর সাইফুদ্দিন সর্বশেষ ২০ ওভারের ফরম্যাটে খেলেছেন ২০২৪ সালে ১২ মে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে। ওই ম্যাচে ৪ ওভার বোলিং করে ৫৫ রানে ১ উইকেট শিকার করেছেন।
প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। এরপর ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ও ১৬ জুলাই কলম্বোয় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড 
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২