বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের পর এশিয়ান কাপ নিশ্চিত করলো ভারত
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ১:১৯ এএম আপডেট: ০৬.০৭.২০২৫ ২:২৮ এএম |




 বাংলাদেশের পর এশিয়ান কাপ নিশ্চিত করলো ভারত

বাংলাদেশের পর দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে নারী এশিয়ান কাপে খেলা নিশ্চিত করেছে ভারত। শনিবার 'বি' গ্রুপের শেষ ম্যাচ ভারত ২-১ গোলে থাইল্যান্ডকে হারিয়ে অষ্টম দেশ হিসেবে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে। তিন ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে এশিয়ার শীর্ষ আসরে উঠলো ভারত।
বাছাই থেকে প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছিল বাংলদেশ। দ্বিতীয় দেশ হিসেবে 'জি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফিলিপাইন, তৃতীয় দেশ হিসেবে 'ই' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ভিয়েতনাম চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছিল। ভারতের পর নবম দেশ হিসেবে 'ডি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চাইনিজ তাইপে চূড়ান্ত পর্বে উঠেছে।
এ পর্যন্ত ৯টি দেশ অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করেছে। আজই ভাগ্য নির্ধারণ হবে 'এফ' ও 'এইচ' গ্রুপের। দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালের ম্যাচ আছে উজবেকিস্তানের বিপক্ষে। দুই ম্যাচ করে খেলার পর দুই দলেরই পয়েন্ট ৬ করে। ড্র হলে চূড়ান্ত পর্বে যাওয়ার জন্য টাইব্রেকারেও গড়াতে পারে খেলা। 'এ' গ্রুপের খেলা শুরুই হয়নি। সোমবার ভুটানও সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে এই গ্রুপের খেলা মাঠে গড়াবে।
এ প্রতিবেদন তৈরি পর্যন্ত এশিয়ান কাপের ৯ দেশ হচ্ছে- অস্ট্রেলিয়া, চীন, কোরিয়া, জাপান, বাংলাদেশ, ফিলিপাইন, ভিয়েতনাম, ভারত ও চাইনিজ তাইপে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২