বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
কলম-কালি রেখে ছাত্ররা জুলাই বিপ্লবে প্রতিভা দেখিয়েছে- কুশিব কলেজ পরিদর্শক
শাহীন আলম
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১:৩৪ এএম |


শিক্ষার্থীরা জাতির ভবিষ্যত। একটি জাতির ভবিষ্যৎ পরিবর্তন করতে যা আমরা প্রত্যক্ষ করেছি জুলাই বিপ্লবে। কলম-কালি রেখে তারা কিভাবে মহাসড়কগুলোতে তাদের প্রতিভা দেখিয়েছে। আমরা এই কলেজসহ দেশের সকল শিক্ষার্থীদের সমৃদ্ধ কামনা করছি। সোমবার (২৩ জুন) সকাল ১১ টায় কুমিল্লা সিটি কলেজের এইচএসসি পরীক্ষারদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর নুরুন্নবী আলম এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষা শুধু কৃতিত্ব অর্জন করার জন্য নয় বরং মানুষ হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ মোঃ নাদিমুল হাসান চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক রিপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাসেল, সদস্য ইব্রাহিম খান, জাকির হোসেন, কলেজ প্রশাসনিক কর্মকর্তা মুনসুর হিল্লাল প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা বার্ড মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোশাররফ হোসেন আশরাফী।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২