শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
কুমিল্লায় বিশ্ব ইয়োগা দিবস পালিত “শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগাসন”
আবু সুফিয়ান
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ১:১৪ এএম |


আবৃত্তি সংগঠন পরম্পরায় এর আয়োজনে কুমিল্লায় বিশ্ব ইয়োগা দিবস পালিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় কান্দিরপাড় একটি রেষ্টুরেন্ট মিলনায়তনে আলোচনা, আবৃত্তি, নৃত্য ও ধ্যানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও গবেষক প্রবীর বিকাশ সরকার, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, কবি নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের পরিচালক আল-আমিন, থিওসফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের সদস্য সচিব চন্দ্রন দাস, কবি ফখরুল রচি সহ পরম্পরায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। মেডিটেশন পরিচালনা করেন কাজী মাহতাব সুমন।
আলোচনায় বক্তারা বলেন, ইয়োগা অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি। যা আমাদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দিয়ে থাকে। প্রকৃতির সঙ্গেও যোগব্যায়ামের নিবিড় সম্পর্ক রয়েছে।  নিয়মিত যোগচর্চার মাধ্যমে সহজেই এই রোগগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি।
আলোচনা পর্বে কাজী মাহতাব সুমন বলেন, বেসরকারি উদ্যোগে দেশে পরম্পরায় প্রথম বিশ্ব ইয়োগা দিবস পালন করে থাকে। কুমিল্লা পথিকৃৎ ইয়োগার ক্ষেত্রেও। ধ্যানকে ধ্বনি দিও এ আমাদের স্লোগান। প্রাচীন ভারতীয় দর্শনের সঙ্গে নিবিড় যোগসূত্র আছে ইয়োগার। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগাসন প্রয়োজন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২