বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে -মনিরুল হক চৌধুরী
মো. মিজানুর রহমান
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ১:১৮ এএম আপডেট: ২১.০৬.২০২৫ ১:৩৬ এএম |



 দলমত নির্বিশেষে সকলকে  ঐক্যবদ্ধ হতে হবে -মনিরুল হক চৌধুরী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও হুইপ, বীর মুক্তিযোদ্ধা জননেতা মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা দক্ষিণের জনগণের বঞ্চনার প্রতিকারের লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কুমিল্লার জলাবদ্ধতা ও যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়েছে। কুমিল্লা ওয়াসা গঠন করা হলেও এমডি কার লোক হবে বাহারের নাকি তাজুল ইসলামের এনিয়ে দ্বন্ধে সেটি হয়নি। টমছমব্রীজ এলাকায় আন্ডারপাস করার জন্য ২৩ কোটি টাকা দিয়েছিলাম এই ২৩ কোটি টাকা কোথায় তা জিজ্ঞাসা করলে অনেকের গায়ে জ¦র উঠে যায়। পদুয়ার বাজার বিশ^রোড ফ্লাইওভার দিয়েছিলাম লোটাস কামালের লোকেরা লুটপাট করে খেয়ে ফেলেছে। মহাসড়কের মধ্যে ব্যারিকেড দিয়ে দিয়েছে যার ফলে ইউটার্ন ঘুরতে গিয়ে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় কত মায়ের বুক খালি হচ্ছে তার কোন ইয়ত্তা নেই। কুমিল্লা দক্ষিণের জনগণের বঞ্চনার প্রতিকারে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আশ্রাফপুর নোয়াগাঁও চৌমুহনীতে আজ শুক্রবার (২০ জুন) বিকালে মহানগর দক্ষিণ থানা (১৯-২৭) ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ও কুমিল্লা বাঁচাও মঞ্চ ও ঐক্য সংহতি পরিষদের সহযোগিতায় আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।  
মহানগর দক্ষিণ থানা বিএনপির আহবায়ক মো. হানিফ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল মজুমদারের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার হোসাইন, যুগ্ম আহবায়ক ইসমাইল মজুমদার, সিটি কর্পোরেশনের সাবেক ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহআলম মজুমদার, সিটি কর্পোরেশনের সাবেক ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি খলিলুর রহমান মজুমদার, সাবেক ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, মহানগর কুমিল্লা বাঁচাও মঞ্চের যুগ্ম আহবায়ক ওমর ফারুখ চৌধুরী সুমন ও সদস্য সচিব নাসির উদ্দিন, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, বিএনপি নেত্রী পলি আক্তার, কুমিল্লা সদর দক্ষিণ পৌর যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান আজাদ প্রমুখ। 
এসময় মঞ্চে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ মো. ছিদ্দিকুর রহমান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির প্রবীণ নেতা ফরিদ উদ্দিন মজুমদার, যুগ্ম-আহবায়ক আমান উদ্দিন আহমেদ, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, সিটি কর্পোরেশনের সাবেক ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হারুনুর রশিদ, কুমিল্লা সদর দক্ষিণ পৌর উন্নয়ন কমিটির সাবেক সদস্য বিশিষ্ট পরিবহণ ব্যবসায়ী মো. মামুনুর রশিদ, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম খোকা, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবিরসহ কুমিল্লা সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২