বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
দেবিদ্বারে ছাত্রআন্দোলনে গুলি হত্যামামলায় ইউপি চেয়ারম্যান হাজী জালাল গ্রেপ্তার
শাহীন আলম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১:২৪ এএম |



  দেবিদ্বারে ছাত্রআন্দোলনে গুলি  হত্যামামলায় ইউপি চেয়ারম্যান হাজী জালাল গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে গত বছরের ৪ আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন চলাকালে পৌরসভার স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেলকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলায় ভানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। 
মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি পুলিশের একটি দল তাকে চান্দিনা উপজেলার ধানসিড়ি এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। হাজী জালাল উদ্দিন ভূঁইয়া (৫০) উপজেলার ১২ নং ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়নের সূর্যপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল হামিদদের ছেলে। তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন। এদিকে বুধবার দুপুরে সাবেক এমপি আবুল কালাম আজাদ ফেসবুকের এক পোস্টে রাজনৈতিক ও  ষড়যন্ত্রমূলক মামলা থেকে দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামীম ও ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূঁইয়ার মুক্তির দাবি জানান। 
কুমিল্লা ডিবি কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে   দেবিদ্বারের ভানী ইউপি চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, হাজী জালাল উদ্দিন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় এজহার নামীয় আসামী। তাকে গতকাল রাতে ডিবি পুলিশের একটি দল চান্দিনার তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২