রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
খেলছিল মাঠে, গাছ ভেঙে মাথায় পড়ে শিশুর মৃত্যু
শাহীন আলম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১:২৪ এএম |


 খেলছিল মাঠে,  গাছ ভেঙে মাথায়  পড়ে শিশুর মৃত্যু চার শিশু খেলছিল একটি মাঠে। হঠাৎ একটি গাছ ভেঙে মাথায় চাপা পড়ে ওমর ফারুক (১২) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. আহাদ (১২) নামে অপর এক শিশু গুরুতর আহত হয়েছে। 
বুধবার (১৮ জুন) সকাল ১০টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের পূর্ব আলিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই গ্রামের প্রবাসী মো. আল-আমিনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় হিফজ বিভাগে পড়াশোনা করছিল। আহত আহাদ একই গ্রামের দুলাল মিয়ার ছেলে। 
স্থানীয়রা জানান, বাড়ির পাশেই মঙ্গল হাজীর বাড়ির সামনের একটি মাঠে মাদরাসা শিক্ষার্থী ওমর ফারুক, আহাদসহ চারজন শিশু খেলাধুলা করছিল। হঠাৎ বাতাসে একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে তাদের উপর পড়ে। এতে ওমর ফারুক ও আহাদ গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। আহত আহাদকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতের চাচা কামরুল হাসান বলেন, “ওমর ফারুক ও আহাদ দুজনেই আমার ভাতিজা। প্রতিদিনের মতো তারা পাশের বাড়ির মাঠে খেলছিল হঠাৎ খবর পাই তাদের উপর গাছ ভেঙে পড়েছে। দৌড়ে গিয়ে দেখি ওমর গাছের নিচে পড়ে আছে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে পথেই মারা যায় ওমর ফারুক। 
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত খাঁন বলেন, “এটি একটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। আমরা নিহত ও আহত শিশু দুটির পরিবারের পাশে আছি। তাদের জন্য উপজেলা প্রশাসন মানবিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২