শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
গোমতী নদীর বাঁধের অবৈধ স্থাপনা উচ্ছেদ
এম. হাসান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১:২৪ এএম |





 গোমতী নদীর বাঁধের  অবৈধ স্থাপনা উচ্ছেদ কুমিল্লার গোমতী নদীর বাঁধঘিরে গড়ে উঠা অবৈধ স্থাপনা, ঘর-বাড়ি ও দোকান পাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে কুমিল্লা সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের আমতলী ও আড়াইওরা গ্রামে বেড়িবাঁধের উপর গড়ে উঠা শতাধিক অবৈধ বসতভিটা, ঘরবাড়ি ও দোকানপাট উচ্ছেদ করে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। 
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী ভুমি কমিশনার (ভূমি) তানজিনা জাহান। এসময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম এছাড়াও উপস্থিত ছিলেন।
জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) মালিকানাধীন গোমতী নদীর কুমিল্লা সদর উপজেলার এই অংশে প্রায় ৫০০-৬০০ পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। বাঁধের উপর ও আশপাশে অবৈধভাবে গড়ে উঠা এসব বসতি ও দোকানপাট বাঁধকে দুর্বল করে তোলে এবং বন্যার সময় ভয়াবহ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।
বেড়িবাঁধে বাড়ি নির্মাণ করাখোরশেদ মিয়া বলেন, আমরা নিজেরাই এগুলা সরিয়ে নিচ্ছিলাম। কিন্ত আমাদেরকে সুযোগ দিচ্ছে না। যদি এভাবে সব ভেঙে ফেলে না দিত তাহলে আমরা এগুলো নিয়ে পরে কাজে লাগাতে পারতাম।আমরা পানি উন্নয়ন বোর্ডের কাছে  আবেদন করেছি যেন তারা আমাদেরকে সময় দেয়। কিন্ত সেই আবেদন গ্রহণ করেন নাই। আমাদের যদি নতুন বাড়ি করার সক্ষমতা থাকতো তাইলে তো আর এখানে বাস করতাম না। 
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মুহাম্মদ অলিউজ্জামান বলেন, আমরা প্রায় ১৪ দিন আগে থেকে এখানের বাসিন্দাদের আগাম বার্তা দিয়েছি, যেন তারা কিছু ঘর-বাড়ি ও মালামাল সরিয়ে নেয়। মূলত পানি উন্নয়ন বোর্ডের অধীনে এখানে অনেক জায়গা থাকলেও আমরা শুধু বেড়িবাধের প্রয়োজনে যেটুকু উচ্ছেদ করা দরকার সেটুকুই করছি। 
কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, পানি উন্নয়ন বোর্ডের করা ১০৯ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য অভিযান পরিচালনা করেছি । প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অবৈধ স্থাপনার জন্য গোমতী বেড়ীবাঁধ মেরামত করা যাচ্ছে না। তাই আজকে উচ্ছেদ করা হয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২