রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
এইচআর হসপিটাল বন্ধ ঘোষণা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ১:৫৬ এএম আপডেট: ১৭.০৬.২০২৫ ২:২১ এএম |




  এইচআর হসপিটাল বন্ধ ঘোষণাকুমিল্লায় বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি বেসরকারি হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ করেছে সিভিল সার্জন কার্যালয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় কুমিল্লা নগরীর ঝাউতলার এইচআর হসপিটালের সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয় সিভিল সার্জন কার্যালয়ের একটি পর্যবেক্ষক দল। এছাড়াও প্রতিষ্ঠানটির ডায়গনস্টিক সেবা কার্যক্রমও বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। 
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের নিবন্ধন না থাকায় হাসপতালটি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। রবিবার কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম ও ডা. ফারিয়া জাফরিন আনসারী ওই হাসপাতালটি পরিদর্শন শেষে সাময়িক ভাবে বন্ধের নির্দেশনা দেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এইআর হসপিটালটির নিবন্ধন নবায়ন করা হয় নি বিধায় প্রতিষ্ঠানটি বন্ধ করতে স্বাস্থ অধিদপ্তর থেকে নির্দেশ দেয়া হয়। এছাড়া গত ৯ নভেম্বর এই হাসপাতালে ‘ চিকিৎসা অবহেলায়’ এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে। 
জানা গেছে, গত নভেম্বর মাসে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলি ইউনিয়নের শিবপুর এলাকার শিক্ষক মোবারক হোসেনের প্রসূতি মেয়ে ইসরাত জাহান এরিন(২০) এইচআর হসপিটালে সন্তান প্রসবের জন্য ভর্তি হয়। ‘চিকিৎসা অবহেলা’র অভিযোগে ৯ নভেম্বর দিবাগত রাতে ওই প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ করে স্বজনেরা। 
এইচআর হসপিটাল বন্ধের খবরে ইসরাত জাহান এরিনের বাবা মোবারক হোসেন জানান, এই হাসপাতালটিতে আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমরা কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়সহ স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ করি। দীর্ঘদিন পর এই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার অভিযোগ আমরা শুনি নি। আমি আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি চাই।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২