শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
এক পাঙাশের দাম ৩৫ হাজার!
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১২:৫৭ এএম |


রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় সাড়ে ২১ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ৩৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকালে পদ্মা-যমুনার মোহনায় জেলে চালাক হলদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটিকে বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকার আড়তে নিয়ে এলে মাছটি দেখতে ভিড় করেন স্থানীয় জনতা।
এর আগে ভোরে জেলে চালাক হলদারসহ তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে বিশাল আকৃতির এ পাঙাস মাছ ধরেন।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে দৌলতদিয়া মাছের আড়তে জেলে চালাক হলদার মাছটি নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে এক হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নিই। পরে মোবাইল ফোনে দেশের বিভিন্নস্থানে যোগাযোগ করে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ৫০ টাকা লাভে মোট ৩৫ হাজার ৪৭৫ টাকায় বিক্রি করেছি।
তিনি আরও বলেন, মাঝেমধ্যেই পদ্মা ও যমুনা নদীতে বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২