বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
শাহরাস্তি উপজেলা সদর সমাজ কল্যাণ সোসাইটির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন
মোঃ জামাল হোসেন শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ৮ জুন, ২০২৫, ৯:৩৭ পিএম |

শাহরাস্তি উপজেলা সদর সমাজ কল্যাণ সোসাইটির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা সদর সমাজ কল্যাণ সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলা রোববার (৪ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।

সোসাইটির সভাপতি মোঃ তাজুল ইসলাম সুমনের সভাপতিত্বে সহ-সভাপতি ইঞ্জিঃ সোহাগ মজুমদার ও অর্থ সম্পাদক মো. কামাল হোসেনের সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথি ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার, সোসাইটির উপদেষ্টা মো. ফারুক হোসেন মিয়াজী,  শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজল, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. ওসমান গনি, উপদেষ্টা দীপক বর্দ্ধন, মো. সাইফুল করিম মিনার এবং সাধারণ সম্পাদক ইঞ্জি. মজিবুর রহমান রাজীব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির সদস্য মুফতি সলিমুল্লাহ, আমীমুল এহসান হৃদয়, মো. আঃ করিম মজুমদার, সাবেক কাউন্সিলর ছফি উল্যাহ মিয়াজী, মিজানুর রহমান প্রমুখ।

প্রতিষ্ঠার পর থেকে সমাজ কল্যাণ সোসাইটি এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে। ঈদ ও দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, প্রয়াত উপার্জনক্ষম ব্যক্তির পরিবারের আর্থিক সহায়তা, দুর্যোগে খাদ্যসামগ্রী সরবরাহ, শীতবস্ত্র বিতরণ, মশক নিধন এবং পরিচ্ছন্নতা অভিযানসহ নানা সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

উপজেলা প্রশাসনসহ আমন্ত্রিত অতিথিরা সংগঠনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২