রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের সঙ্গে ইউএনওর ঈদ আনন্দ ভাগাভাগি
প্রকাশ: রোববার, ৮ জুন, ২০২৫, ৯:৩৩ পিএম |

ব্রাহ্মণপাড়ায় এতিম শিশুদের সঙ্গে ইউএনওর ঈদ আনন্দ ভাগাভাগি

ইসমাইল নয়ন।।
এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদুল আজহার উৎসব ভাগাভাগি করে ঈদ উদযাপন করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান।
ঈদের দিন শনিবার ( ৭ জুন ) দুপুর থেকে শেষ বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় এই ঈদ আনন্দ ভাগাভাগি করেন তিনি।
এ সময় তিনি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে খাবার খান এবং শিশুদের সাথে গল্প করে তাদের গল্প ও সুখ-দুঃখের কথা শোনেন।
এদিকে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুরা জানান, ঈদের দিন ইউএনও মাহমুদা জাহানকে কাছে পেয়ে তারা আনন্দিত। ইউএনও তাদের সাথে গল্প ও খাওয়াদাওয়া করায় তারা উচ্ছ্বসিত। একদিনের জন্য হলেও তাদের এতিম হওয়ার দুঃখ ঘুচেছে। বছরের একটি বড় উৎসবের আনন্দ তারা উপভোগ করতে পেরেছেন।
এতিম শিশু আরাফাত ইসলাম ( ৯ ) বলেন, আমরা এতিম, আমরা প্রতিবছরই সাদামাটা ঈদ করি। এবার ইউএনও স্যারের সাথে ঈদ উদযাপন করতে পেরে আমরা খুশি। তিনি আমাদের জন্য খাবার এনেছেন ও গল্প করেছেন। এবার ঈদে কিছু সময়ের জন্য নিজেকে এতিম মনে হয়নি।
এতিম শিশু মাহেদুল ইসলাম ( ১০ ) বলেন, এবার ঈদে ইউএনও স্যারকে কাছে পেয়ে খুব ভালো লেগেছে। মনে হয়েছে যেন আমরা এতিম নই। ইউএনও স্যার আমাদের সাথে খাবার খেয়েছেন, গল্প করেছেন। আজকের ঈদ আনন্দ সারাজীবন মনে থাকবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাহমুদা জাহান বলেন, ঈদুল আজহা মুসলিম সম্প্রদায়ের একটি বৃহৎ ধর্মীয় উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি ও দুঃখ ভুলে আনন্দ ভাগাভাগি করে নেয়ার দিন। এই আনন্দকে ভাগাভাগি করে নিতে আজ উপজেলার কয়েকটি এতিমখানা পরিদর্শন করে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। এছাড়া তাদের মাঝে কোরবানির মাংস, শুকনো খাবার ও ঈদ সালামি উপহার দেয়া হয়।
তিনি বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে এবারের ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি আনন্দিত। আমার মনে হচ্ছে আমার জীবনের এটাই সেরা ঈদ উদযাপন। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২