রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন
এম হাসান
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২:১৭ এএম আপডেট: ১৬.০৫.২০২৫ ২:৩৬ এএম |



 কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর  ছাত্রদলের কমিটি অনুমোদন  কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও কুমিল্লা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রদল নেতা কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি ও এমদাদুল হক ধীমানকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ৬ সদস্যের আংশিক কমিটি এবং ছাত্রদল নেতা নাহিদ রানাকে সভাপতি ও ফায়াজ রশিদ প্রিমুকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর ছাত্রদলের ১৩ সদস্যের আংশিক কমিটি দেয়া হয়েছে। 
১৫ মে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন। 
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের আংশিক কমিটিতে রয়েছেন ৬ জন। এদের মধ্যে সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সিনিয়র সহ সভাপতি সোলেমান মুন্সি, সাধারণ সম্পাদক এমদাদুল হক ধীমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আজমীর হোসেন শরিফ, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিন। 
কুমিল্লা মহানগর ছাত্রদলের আংশিক কমিটিতে রয়েছেন সভাপতি নাহিদ রানা, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি শাহাবুদ্দিন ভূঁইয়া হাসিব ,সহ-সভাপতি তারিক আজিম ভূঁইয়া রাজন, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফাইয়াজ রসিক প্রিমু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরমনুর রহমান , যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসিন উল আজিম কাফি, আহসানুল রাব্বি , ওসাম রহমান, ফারদিন মজুমদার, রাকিবুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২