রোববার ১ ফেব্রুয়ারি ২০২৬
১৯ মাঘ ১৪৩২
চৌদ্দগ্রামে যুবলীগ ক্যাডারসহ আটক ৩, অস্ত্র-মাদক উদ্ধার
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১২:৩৯ এএম আপডেট: ১০.০৫.২০২৫ ১:০৫ এএম |



 চৌদ্দগ্রামে যুবলীগ ক্যাডারসহ  আটক ৩, অস্ত্র-মাদক উদ্ধারচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ ক্যাডার শাহাব উদ্দিন বাবু ও কিশোর গ্যাংয়ের সদস্যসহ তিন অপরাধীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতদের থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র উদ্ধার শেষে অপরাধীদের থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ।
সেনাবাহিনী সূত্র জানায়, শুক্রবার ভোরে উপজেলার গুনবতি ইউনিয়নের খাটরা এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ যুবলীগ ক্যাডার শাহাবুদ্দিন বাবু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শাহাবুদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বহু অভিযোগ রয়েছে। পরে পার্শ্ববর্তী বাড়িতে অভিযান চালিয়ে সুজন মিয়া নামের এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করা হয়। তার বাড়ি তল্লাশি করে ১টি চাইনিজ কুড়াল, ১টি সাধারণ কুড়াল এবং ১টি দা উদ্ধার করা হয়। জানা গেছে, এই অস্ত্রগুলো ব্যবহার করে সে বিভিন্ন গ্যাং-সম্পর্কিত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। এছাড়া খাটরা এলাকা থেকে আরেক কিশোর গ্যাং সদস্য জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট তাকে প্রকাশ্যে দেশীয় অস্ত্র প্রদর্শন করতে দেখা যায় এবং পরে সে গুনবতী ইউনিয়নে গ্যাং কার্যক্রমে জড়িত হয়। সে পলাতক শীর্ষ সন্ত্রাসী তুয়ানের সহযোগী ও আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে জড়িত বলেও জানা যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার সকালে আটককৃত তিনজনকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
‘আমরা দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না’: ড. শফিকুর রহমান
একটি দল মুখে ‘হ্যাঁ’ বললেও তলে তলে ‘না’ এর কথা বলে জনসভায় মামুনুল হক
চৌদ্দগ্রামে সমাবেশ থেকে ফেরার পথে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ১০
হাসনাতের নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিল স্কুলের বন্ধুরা
একটি গোষ্ঠী জান্নাতের টিকেট বিক্রির নামে মানুষকে ধোকা দিচ্ছে -হাজী ইয়াছিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
১১ দলীয় জোটের গণজোয়ার দেখে অনেকে দিশেহারা
ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
গোমতির উত্তরেও কুমিল্লা শহর সম্প্রসারণ হবে
ক্ষমতায় গেলে কুমিল্লার নামেই বিভাগ করবো
চৌদ্দগ্রামে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২