রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
প্রকাশ: শনিবার, ১০ মে, ২০২৫, ১২:৩৯ এএম আপডেট: ১০.০৫.২০২৫ ১:০৫ এএম |


 কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি  কামনায় দোয়া মাহফিলবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ফিলিস্তিনি মুসলমানদের জন্য কুমিল্লা নগরীর ১৮নং ওয়ার্ড নুরপুর এলাকায় নুরপুর জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) বাদ জুম্মা নগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের নিয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব।
এ সময় বাখরাবাদ গ্যাস লিমিটেড এর ডিজিএম বেলায়েত হোসেন কনক, কুমিল্লা মহানগর যুবদলের আহবায়ক ফয়সালুর রহমান পাভেল, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ সরকার নিপু, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর মো: আজমল হোসেন, ১৮নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আবদুর রহমান, ৮নং ওয়ার্ডের সেক্রেটারি ইফতেখার উদ্দিন আহমেদ মেহেদি, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এড: হেসেন মিয়া, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবাদ হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক জিলানী, মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান বাবু, যুবদল নেতা জাবেদ, রাজ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে উৎবাতুল বারী আবু ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং খোঁজ খবর নেন।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
সাত্তার খান শপিং কমপ্লেক্সের ছয় তলার একটি গোডাউনে আগুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২