বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেবিদ্বারে রুবেল হত্যা মামলা আসামী কাউছার গ্রেপ্তার
শাহীন আলম
প্রকাশ: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৩:০৭ পিএম আপডেট: ০৯.০৫.২০২৫ ৩:১৫ পিএম |

দেবিদ্বারে রুবেল হত্যা মামলা আসামী কাউছার গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেলকে গুলি করে হত্যা মামলার আসামী মো.আবু কাউছারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।  কাউছার রুবেল হত্যা মামলার এজহারভুক্ত ১১ নং আসামী । 

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আবু কাউছার (৩৫) উপজেলার সুলতানপুর ইউনিয়ন যুবলীগ নেতা, বক্রিকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। 

থানাসূত্রে জানা গেছে, গত বছরের ৪আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ পৌরসভার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন। আবু কাউছার প্রকাশ্যে অস্ত্র হাতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরে সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় কাউছার। 

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে রুবেল হত্যা মামলার এজহারভুক্ত আসামি কাউছারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ ৫টি মামলা রয়েছে। তদন্তকালে এবং ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২