সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২
কুমিল্লা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিলে ও প্রতিবাদ সভা
প্রকাশ: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১:১৫ এএম |


বুড়িচংয়ে বিএনপির ৬টি ওয়ার্ডের পকেট কমিটি প্রত্যাহারের করার জন্য ৪৮ ঘন্টা আল্টিমেটাম দিলেন পদবঞ্চিত নেতারা!
বুড়িচং  প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং  উপজেলা বিএনপির নির্দেশনা না মেনে অনিয়মের মাধ্যমে ভারেল্লা উত্তর ইউনিয়নের ছয়টি ওয়ার্ডে বিএনপি'র কমিটি গঠন করায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে।
(২২ এপ্রিল ২০২৫) মঙ্গলবার বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে কংশনগর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় ৪ শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করে।উক্ত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় অবৈধভাবে গঠন করা
১,৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের পকেট কমিটি প্রত্যাহার করার জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় নেতৃত্বে দেন বৃহত্তর ভারেল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম লাভলু। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,ভারেল্লা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব হাফেজ নজির আহম্মেদ,বিএনপি নেতা নান্নু মিয়া, উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান,কৃষকদলের নেতা হাজী আলী আহম্মদ,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আ.হান্নান,সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো.আ.কুদ্দুছ,কৃষকদলের ইউনিয়ন সভাপতি আলহাজ্ব আ.হামিদ মিয়াজী,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমির খান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির,সদস্য সচিব নূরে আলম খান, যুগ্ম আহ্বায়ক এম জাহাঙ্গীর আলম খান,যুগ্ম আহ্বায়ক আবু মুছা,সেচ্ছাসেবক দলের সভাপতি আ. হান্নান সাধারণ সম্পাদক শফিকুল রহমান সুমন,সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ, ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহম্মেদ,সদস্য সচিব সাইদুর ইসলাম,যুগ্ম আহ্বায়ব উজ্জ্বল খান। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল লতিফ সরকার,আ.কাদের, আলী আশ্রাফ ফকির,শহীদউল্লাহ,মোকলেছুর রহমান,গোলাম মোস্তফা,হাজী আব্দুল খালেক, মোবারক হোসেন, আনিছুর রহমান,যুবদল নেতা মাসুদ, রাসেল সাঈদ,আমির হোসেন জসিম ও আবু মুছা প্রমূখ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
নির্বাচনকে পুঁজি করে দুই থেকে তিন গুণ ভাড়া বৃদ্ধি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
জনতার রায় ও শাসনের দায় নতুন সরকারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২