শুক্রবার ২৭ ফেব্রুয়ারি ২০২৬
১৫ ফাল্গুন ১৪৩২
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯:২৪ এএম |

এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কারজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার করেছে দলটি। তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না— এজন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। 

সোমবার (২১ এপ্রিল) এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।


বিজ্ঞপ্তি অনুযায়ী, দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত দিনের মধ্যে অভিযোগের বিষয়ে যথাযথ ব্যাখ্যা দিতে হবে এবং কেন স্থায়ী বহিষ্কার করা হবে না— এনসিপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির কাছে কারণ দর্শাতে হবে। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন এই নির্দেশনা দিয়েছেন












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটায় রাতভর অভিযান; ৩ ট্রাক জব্দ , জরিমানা আদায়
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের তদারকি অভিযান॥ ৩১ হাজার টাকা জরিমানা
রমজানে ব্রাহ্মণপাড়ায় খেজুর ও ফলের বাজারে চড়া দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
শাসনগাছায় সড়কে চাঁদা আদায়, আইনি ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসকের
সারা দেশে ভূমিকম্প অনুভূত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২