শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২
অজিত গুহ মহাবিদ্যালয়ে বাংলা বর্ষবরণ
আবু সুফিয়ান
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২:০০ এএম |





  অজিত গুহ  মহাবিদ্যালয়ে  বাংলা বর্ষবরণ ষোলআনা বাঙালি চেতনাকে ধারণ করে বাংলা বর্ষবরণ-১৪৩২ উদযাপন করেছে কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসকে সাজানো হয় বৈশাখী আবহে।
 সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় মুক্তমঞ্চে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
পরিবেশনায় পল্লীগীতি, লালনগীতি ও আধুনিক গানে মুখর হয় কলেজ আঙ্গিনা। এছাড়াও কবিতার ছন্দ ও নৃত্যের তালে তালে ফুটিয়ে তোলা হয় দেশীয় সংস্কৃতিকে। 
বর্ণিল এই আয়োজনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম। শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন- পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এর মাধ্যমে আমরা দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে একই সূতোয় আবদ্ধ হই। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়। এটি আমাদের নতুন করে চলতে শেখায়। আমাদের চিন্তা-চেতনায় ফারাক থাকতে পারে, কিন্তু এই দিনটি আমাদের প্রাণের মেলবন্ধনে এনে দেয়। তিনি সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানান।
সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন ভাষা সৈনিক অজিত গুহ কলেজ থিয়েটারের সদস্য ও সাংস্কৃতিক কর্মীরা। শৃঙ্খলার দায়িত্বে ছিলো রোভার স্কাউট গ্রুপ ও বিএনসিসি প্লাটুনের সদস্যরা।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
গণতন্ত্র পুনরুদ্ধারে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মনিরচৌধুরী
বরুড়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক-পথসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে গণঅধিকারের জসিম উদ্দিনকে বিএনপির সমর্থন
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
৩০০ টাকার ঘুষের ভিডিও প্রচার না করতে ২৯ হাজার টাকা প্রদান
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২