বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
আদর্শিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম তৈরী করছে ছাত্রশিবির : ইয়াছিন আরাফাত
শাহীন আলম
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৫১ এএম |



কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত স্কুলকর্মী শিক্ষাশিবিরে সংগঠনটির সাবেক সভাপতি মো. ইয়াছিন আরাফাত বলেছেন, ইসলামী ছাত্রশিবির আদর্শিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে। চরিত্রবান ও দেশপ্রেমিক নাগরিক তৈরির মাধ্যমেই একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে সেই কাজই করে যাচ্ছে।  
শনিবার নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপীস্কুলকর্মীদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবিরের সাবেক এই নেতা আরও বলেন, ছাত্রশিবিরশিক্ষার্থীদের উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান, ভর্তি সহায়তা, চিকিৎসাসেবা এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে নানা ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছে।নতুন প্রজন্মের শিক্ষার্থীদের শুধু জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে চরিত্র গঠন ও আত্মশুদ্ধির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে  তিনি আরও বলেন, “ইসলামী ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে কাজ করছে। আজকের তরুণ প্রজম্ম ছাত্রশিবিরের এসব কর্মকান্ডে উৎসাহিত হয়ে দলে দলে শিবিরের পতাকা তলে আসছে। এই ঘুনে ধরা বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে ছাত্রশিবিরের বিকল্প আর কোন সংগঠন বাংলাদেশে  তৈরী হয়নি।
স্কুল কর্মীদের শিক্ষাশিবিরের প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বক্তব্যে তিনি বলেন, আজকে যারা ছাত্র তারা এক সময়ে এই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তোমরা এমনভাবে নিজেকে ৭তৈরী করো যেন আগামীর বাংলাদেশ তোমাদের হাত ধরে এগিয়ে যায়। গত ১৭ বছর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার স্কুলগুলোতে নৈতিক শিক্ষা বন্ধ করে দিয়েছিল, তাই আজকে ক্যাম্পাসগুলোতে খুন, ধর্ষণ, সন্ত্রাসী বেড়েছে। এসব বন্ধ করতে বাংলাদেশে ছাত্রশিবির নামের সংগঠনটি আল্লাহর রহমত হিসেবে আর্বিভাব হয়েছে। আজকে যারা স্কুলে  অধ্যায়ন করছো তোমরা আগে নিজেদের তৈরী করো। আগামীর বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। তোমরা যে পথে বাংলাদেশকে নিয়ে যাবে বাংলাদেশ সে পথেই যাবে। 
কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতিহাছান আহমেদের সভাপতিত্বে শিক্ষাশিবিরে মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্কুল পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।দিনব্যাপী শিক্ষাশিবিরে দিকনির্দেশনামূলক আলোচনা, সাংগঠনিক প্রশিক্ষণ ও বিভিন্ন শিক্ষামূলক সেশনে সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। 

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২