রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
বুড়িচংয়েযাবজ্জীবন সাজাপ্রাপ্তযুবলীগ নেতা গ্রেফতার
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২:০০ এএম |

  বুড়িচংয়েযাবজ্জীবন  সাজাপ্রাপ্তযুবলীগ  নেতা গ্রেফতার
বুড়িচং প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচং উপজেলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী, মাদক কারবারি , ময়নামতি ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
সোমবার রাতে বুড়িচং উপজেলার ময়নামতি এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন ময়নামতি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ময়নামতি ইউনিয়নের আকাবপুর গ্রামের মোঃ আব্দুল মান্নান এর ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া তিনি কুমিল্লার ঐতিহ্য বাহী বড় কাঁচা বাজারটি বিভিন্ন কৌশল খাটিয়ে তার নিয়ন্ত্রণে রেখেছিল।
ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামী মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। এছাড়া তার বিরুদ্ধে ২০২৪ সালের নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, ভাঙচুর ও কেন্দ্র দখলের ঘটনায় মামলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় মামলা, মাদক, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনসহ অন্তত ৮ মামলা রয়েছে। গ্রেফতারকৃত মামুন বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন যুবলীগের সভাপতি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২