শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২
চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপন
মোঃ এমদাদ উল্যাহ
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১:৩২ এএম |


বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাসপাতাল ও এতিমখানায় ঐতিহ্যবাহী বাঙ্গালী খাবার পরিবেশের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করছে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর অনুষ্ঠান শুরু হয়। পহেলা বৈশাখ সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢোল বাদ্য বাজিয়ে বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী সাজে সজ্জিত শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চৌদ্দগ্রাম ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসসুম, সহকারী কমিশনার(ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদির মাথায় গুলি
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
গুলি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
ওসমান হাদির মাথায় গুলি
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
হত্যাচেষ্টা মামলার আসামি ধরতে পুলিশের অনীহা!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২