রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
শাহরাস্তিতে জনতা ব্যাংকের ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা আটক
প্রকাশ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ১:৩২ এএম |



শাহরাস্তি প্রতিনিধিঃ চাঁদপুরের শাহরাস্তিতে জনতা ব্যাংকের ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শাহরাস্তির সূচীপাড়া জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। এদিকে বিভিন্ন একাউন্টে টাকা হস্তান্তরের অভিযোগে একই ব্যাংকের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ রোববার (১৩ এপ্রিল ২০২৫) শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন। এতে উল্লেখ করা হয়, ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন কয়েকটি একাউন্টে ৮৪ লাখ ৬৭ হাজার ৮ শত ১৪ টাকা আত্মসাতের জন্যে হস্তান্তর করেন।
সিনিয়র অফিসার জাবের হোসাইনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামে। শাহরাস্তি থানা পুলিশ তাকে আটক করে কোর্টে প্রেরণ করেছে।
শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণাদি দুদকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদকে মামলা দায়ের করা হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২