বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩
বুড়িচংয়ে রেলসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১:০২ এএম আপডেট: ১৪.০৪.২০২৫ ২:৩৬ এএম |


   বুড়িচংয়ে রেলসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারসৌরভ মাহমুদ হারুন।। 
ঢাকা-চট্টগ্রাম রেলসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার অজ্ঞাত আজ্ঞাপুর রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। (১২ এপ্রিল ) শনিবার রাত ৮টায় বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিং সংলগ্নে আজ্ঞাপুর রেললাইন পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে বুড়িচং থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম রেলসড়কের বুড়িচং উপজেলার আজ্ঞাপুর অংশে রেললাইনের পাশে মরহদেহটি পড়ে থাকতে দেখে বুড়িচং থানা ও কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশকে খবর দিলে বুড়িচং থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে কি কারণে মারা গেছে বা লোকটির পরিচয় সম্পর্কে কিছুই জানেন না এলাকাবাসী। ব্যক্তির বয়স আনুমানিক( ৪২) হবে বলে ধারণা স্থানীয়দের।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আজিজুল হক বলেন, আজ্ঞাপুর এলাকায় রেললাইনের পাশ থেকে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কোন আঘাতের চিহৃ দেখা যায়নি। পুলিশের ধারণা সে গরমে স্ট্রোক করে মারা গেছে।
এ বিষয়ে রেলওয়ের লাকসাম থানাধীন কুমিল্লা স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল রানা মোল্লা জানায়, রেললাইনের পাশে একটি লাশ পড়ে আছে খবর পেয়েছি।লাশ উদ্ধারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বুড়িচং থানা পুলিশ। লাশ পরিচয় শনাক্তের আমরা সহযোগীতা করব।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ৯৫ হাজার ৭শ ২ জন
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
দাউদকান্দি থানারওসি প্রত্যাহার
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২