শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২
নাটকীয় জয়ে বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১২:৩৮ এএম আপডেট: ১৪.০৪.২০২৫ ২:৩৫ এএম |



 নাটকীয় জয়ে বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ
শেষ দশ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৯ রান। হাতে ছিল ৪ উইকেট। এমন জায়গা থেকে অনেকেই ম্যাচের আশা ছেড়ে দিয়েছিলেন। তবে তখনও আশার প্রদীপ হয়ে এক প্রান্তে দাঁড়িয়ে ছিলেন রিতু মণি। নিভু নিভু হয়ে জ্বলতে থাকা সেই রিতুতেই শেষ পর্যন্ত আলো খুঁজে পেলো বাংলাদেশ। তার অপরাজিত ফিফটিতে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন ডেলানি। জবাবে খেলতে নেমে ৪৮ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগ্রেসদের হয়ে ৬১ বলে অপরাজিত ৬৭ রান করেছেন রিতু।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই ফারজানা হককে হারিয়েছে টাইগ্রেসরা। ইনিংসের তৃতীয় বলটি অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে করেছিলেন পেন্ডারগেস্ট। সেখানে এগিয়ে গিয়ে ৩০ গজ বৃত্তের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন ফারজানা। তবে টাইমিং হয়নি। এজ হয়ে বল চলে যায় উইকেটকিপার হান্টারের হাতে। তাতে ডাক খেয়ে সাজঘরে ফেরেন এই অভিজ্ঞ ওপেনার।
আরেক ওপেনার ইশমা তানজিমও ব্যর্থ। ১৫ বলে ২ রান করেন তিনি। তার বিদায়ে ২ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর দলের হাল ধরেন শারমিন আক্তার ও জ্যোতি। ২৪ রান করে শারমিন সাজঘরে ফিরলে ৫৪ রানে তৃতীয় উইকেট হারায় দল।
এরপর দ্রুত ফেরেন সোবহানা মুস্তারি। তার পরপরই সাজঘরের পথ ধরেন জ্যোতিও। তবে ফেরার আগে ফিফটি পেয়েছেন অধিনায়ক। ৫১ রান করে জ্যোতির সাজঘরে ফিরলে ম্যাচে পিছিয়ে পড়ে বাংলাদেশ। 
জ্যোতির বিদায়ের পর দলের হাল ধরেন রিতু। তবে তাকে এক প্রান্তে রেখে আরেক প্রান্তে ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌসরা উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। তবে একক প্রচেষ্টায়ই দলকে জয়ের পথে রাখেন রিতু। শেষ পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ৬১ বলে অপরাজিত ৬৭ রান। তাকে শেষ দিকে যোগ্য সঙ্গ দিয়েছেন নাহিদা আক্তার। ১৭ বলে অপরাজিত ১৮ করেছেন তিনি।
আসরে দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে নিগার সুলতানা জ্যোতির দল।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদির মাথায় গুলি
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
গুলি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
ওসমান হাদির মাথায় গুলি
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
হত্যাচেষ্টা মামলার আসামি ধরতে পুলিশের অনীহা!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২