বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
আল্লাহর দ্বীনের ওপর দৃঢ় থাকুন
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ১:২৩ এএম |


আল্লাহর দ্বীনের ওপর দৃঢ় ও অবিচল থাকা মুমিনের কর্তব্য।
২১ রমজান দিবাগত রাতে ইশার পর ২২তম দিনের তারাবিহ নামাজে আমাদের দেশের মসজিদগুলোতে কোরআনের ২৫ নং পারা তিলাওয়াত করা হয়। এ পারায় রয়েছে সুরা হা-মীম সাজদার শেষাংশ, সুরা শুরা, সুরা যুখরুফ, সুরা দুখান, সুরা জাসিয়াহ।
পবিত্র কোরআনের এ অংশে আমাদের দৈনন্দিন জীবন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ যে শিক্ষা ও দিক-নির্দেশনা রয়েছে:
১. আল্লাহর দ্বীনের ওপর দৃঢ় ও অবিচল থাকা মুমিনের কর্তব্য। আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে নিজের বা অন্য মানুষের খেয়াল খুশির অনুসরণ করা গর্হিত কাজ। আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা নবিজিকে (সা.) তার আদেশের ওপর প্রতিষ্ঠিত থাকার নির্দেশ দিয়ে বলেন, তুমি আহবান কর এবং দৃঢ় থাক যেমন তুমি আদিষ্ট হয়েছ। আর তুমি তাদের খেয়াল-খুশির অনুসরণ করো না এবং বলো, ‘আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তাতে ঈমান এনেছি এবং তোমাদের মধ্যে ন্যায়বিচার করতে আমি আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের; আমাদের ও তোমাদের মধ্যে কোন বিবাদ-বিসম্বাদ নেই; আল্লাহ আমাদেরকে একত্র করবেন এবং প্রত্যাবর্তন তাঁরই কাছে। (সুরা শুরা: ১৫)
২. আল্লাহর দরবারে বান্দা হিসেবে বিনত ও বিনম্র হওয়া মুমিনের বৈশিষ্ট্য। অহমিকা ও ঔদ্ধত্য কাফেরের স্বভাব। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর বিরুদ্ধে উদ্ধত হয়োনা, আমি তোমাদের নিকট উপস্থিত করছি স্পষ্ট প্রমাণ। (সুরা দুখান: ১৯)
৩. ঈসা (আ.) কেয়ামতের আগে আল্লাহর নিদর্শন হিসেবে দুনিয়াতে আসবেন। কেয়ামত সংঘটিত হবেই; এ ব্যাপারে সন্দেহ পোষণ করার সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয় সে (ঈসা) হবে কিয়ামতের এক সুনিশ্চিত আলামত। সুতরাং তোমরা কিয়ামত সম্পর্কে সংশয় পোষণ করো না। তোমরা আমারই অনুসরণ কর। এটিই সরল পথ। (সুরা শুরা: ৫৭-৬১)












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
লালমাইয়ের প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২