সোমবার ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় ১২ মামলার আসামী ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক
শাহীন আলম
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ৪:২৯ পিএম |

কুমিল্লায় ১২ মামলার আসামী ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক কুমিল্লায় আলোচিত ১২টি মামলার আসামি মো. রাকিবুল হাসান রিয়াদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
রবিবার (১৬ মার্চ ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কুমিল্লা র‌্যাব- ১১। 
এর আগে শনিবার দিবাগত রাতে র‌্যাবের একটি অভিযানে কুমিল্লার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় থেকে ৩ হাজার ৭৫০পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।  
আটক মো.রাকিবুল হাসান রিয়াদ কুমিল্লার বালুতুপা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, ছিনতাসহ ১২টি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।  
র‌্যাব- ১১ এর  উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম (বিপিএম) জানান, আটক রাকিবুল হাসান রিয়াদ দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল। শনিবার দিবাগত রাতে র‌্যাবের নিয়মিত অভিযানে তাকে ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 
ছবি আছে : কুমিল্লায় র‌্যাবের হাতে আটক রাকিবুল হাসান রিয়াদ । 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২