শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২
৫ জেলায় বইছে তাপপ্রবাহ
সপ্তাহের মাঝামাঝি হতে পারে বৃষ্টি
প্রকাশ: রোববার, ১৬ মার্চ, ২০২৫, ২:০১ এএম আপডেট: ১৬.০৩.২০২৫ ২:২২ এএম |



 ৫ জেলায় বইছে  তাপপ্রবাহনিজস্ব প্রতিবেদক: একদিন বিরতি দিয়ে আবার শুরু হয়েছে তাপপ্রবাহ। দেশের পাঁচ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এই সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এসময় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝাড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
একই সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, এই সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দেশে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালীতে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
জিয়াউর রহমানের আদর্শের বিএনপি এখন আর নাই
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
গণতন্ত্র পুনরুদ্ধারে সনাতনী সম্প্রদায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মনিরচৌধুরী
বরুড়ায় বিএনপি প্রার্থীর উঠান বৈঠক-পথসভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাতের আসনে গণঅধিকারের জসিম উদ্দিনকে বিএনপির সমর্থন
লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
আপনারা জানেনও না, নীরবে বিপ্লব ঘটে গিয়েছে
৩০০ টাকার ঘুষের ভিডিও প্রচার না করতে ২৯ হাজার টাকা প্রদান
ঘাঁটি পুনরুদ্ধারের লড়াই বিএনপির দৃঢ় অবস্থানে জামায়াত-এনসিপি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২