রোববার ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২
নারী হকিতে গোলবন্যার আরেক দিন
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১:২৮ এএম |


 নারী হকিতে গোলবন্যার আরেক দিন

নারী হকিতে এখনো মাঠের লড়াইয়ের জন্য কোমর সোজা করে দাঁড়ানোর সক্ষমতা আসেনি অনেক জেলার। চলমান ডেভেলপমেন্ট কাপে গোলের বন্যা দেখলেই সেটা পরিষ্কার হয়।
একদিন বিরতির পর শুক্রবার আবার শুরু হয়েছে খেলা। এ দিন ঝিনাইদাহ জেলা, ঠাকুরগাঁও জেলা, রাজশাহী জেলা ও যশোর জেলা নিজ নিজ খেলায় জয় পেয়েছে। দুটি ভেন্যুতে চার খেলায় গোল হয়েছে ৪১টি।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম খেলায় ঝিনাইদাহ জেলা ৮-০ গোলে রংপুর জেলাকে, দ্বিতীয় খেলায় ঠাকুরগাঁও জেলা ১৮-০ গোলে কুমিল্লা জেলাকে এবং বাংলাদেশ বিমান বাহিনী হকি গ্রাউন্ডে দিনের তৃতীয় খেলায় রাজশাহী জেলা ৩-০ গোলে দিনাজপুর জেলাকে ও চতুর্থ খেলায় যশোর জেলা ১১-১ গোলে পটুয়াখালী জেলাকে পরাজিত করেছে।
আগামীকাল শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সকাল ১০টায় দিনাজপুর জেলা ও পটুয়াখালী জেলা, বেলা ১২টায় যশোর জেলা ও চট্টগ্রাম জেলা এবং বাংলাদেশ বিমান বাহিনী হকি গ্রাউন্ডে সকাল ৯টায় ঠাকুরগাঁও জেলা ও কিশোরগঞ্জ এবং ১১টায় বিকেএসপি ও রংপুর জেলা মোকাবেলা করবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওসমান হাদির মাথায় গুলি
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২