মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে প্রবাসীর উপর হামলা
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১২:২৬ এএম |


কুমিল্লার মনোহরগঞ্জের বিপুলাসারে চাঁদা না পেয়ে এক প্রবাসীর উপর হামলা করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বিপুলাসার মধ্য বাজারে সৌদী প্রবাসী মনির আহম্মদের উপর হামলা হামলা চালিয়ে আহত করে একই ইউনিয়নের জাওড়া গ্রামের রফিকের ছেলে মোঃ সোহেল। এ ঘটনায় প্রবাসী মনির আহম্মদ বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
প্রবাসী মনির আহম্মদ ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে আসলে বখাটে সোহেল ‘এলাকায় থাকতে হলে চাঁদা দিতে হবে’ বলে প্রবাসী মনির আহম্মদকে শাসায়। বৃহস্পতিবার দুপুরে ওই প্রবাসী তার স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে ডাক্তার কাছে যাওয়াকালে বিপুলাসার মধ্য বাজারে প্রবাসীকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে আহত প্রবাসীকে স্থানীয় লোকজন উদ্ধার করে মনোহরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়।
সৌদী প্রবাসী মনির আহম্মদ জানান, সম্প্রতি আমি ছুটিতে দেশে আসি। ৮/১০ দিন আগে জাওড়া গ্রামের মোঃ রফিকের ছেলে মাদক ব্যবসায়ী বখাটে মোঃ সোহেল (৩০) পূর্ববাজার রোডে আমার পথরোধ করে ‘এলাকায় থাকলে হলে চাঁদা দিতে হবে’ বলে আমাকে শাসায়। বৃহস্পতিবার দুপুরে আমার স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে বাজারে ডাক্তারের কাছে যাই। পথিমধ্যে মধ্য বাজারে সে ‘টাকা দেয়া ছাড়া বাজারে কেন এলাম’ এ কথা বলে আমার উপর অতর্কিতে হামলা চালায়। এসময় সে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মেরে পকেটে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে আমি মারাত্মক আহত হই। পাশে থাকা আমার স্কুল পড়ুয়া মেয়ে ভয়ে আতংকিত হয়ে পড়ে। আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি। কোন অপরাধ না করেও হামলার শিকার হলাম। আমি প্রশাসনের কাছে এর দৃষ্টান্তমূলক বিচার চাই।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, প্রবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২