মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৮ মাঘ ১৪৩২
যুব ও ক্রীড়া বিভাগ জামায়াতে ইসলামী কুমিল্লা ৬নং ওয়ার্ডের ইফতার মাহফিল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১:৪২ এএম আপডেট: ১৩.০৩.২০২৫ ২:১৪ এএম |



 যুব ও ক্রীড়া বিভাগ  জামায়াতে ইসলামী  কুমিল্লা ৬নং ওয়ার্ডের  ইফতার মাহফিলবাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ কুমিল্লা ৬নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) শুভপুর বড় মসজিদ ঈদগাহ মাঠে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এ ইফতার অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬নং ওয়ার্ডের যুব ও ক্রীড়া বিভাগের চকবাজার অঞ্চল পরিচালক ও টীম সদস্য ইসমাইল হোসেন এর সঞ্চালনায় এবং যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল হাই হাসিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ,প্রধান অতিথি মহানগর নায়েবে আমীর মু. মুসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারী ও সাবেক কাউন্সিলর মো: মোশারফ হোসেন,কুমিল্লা বারের সভাপতি এডভোকেট শহিদুল্লাহ, যুব ও ক্রীড়া বিভাগের মহানগর সভাপতি কাজী নজির আহম্মদ সহ নগরীর বিভিন্ন রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, ইসলামী ব্যক্তিত্ব ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। 
ইফতার পূর্ব বক্তারা বলেন, ‘গত ১৬ বছর ছিল আমাদের জন্য এক দীর্ঘ চ্যালেঞ্জিং যাত্রা। এই সময়ে আমরা ফ্যাসিজমের করাল গ্রাসে শতাধিক ভাইকে হারিয়েছি, ফ্যাসিজমের নির্যাতনে আমাদের অসংখ্য ভাইয়ের শরীর থেকে রক্ত ঝরেছে, আমাদের অনেক ভাই পঙ্গুত্ব বরণ করেছে, হাজার হাজার ভাই গুম হয়েছেন।আমাদের অসংখ্য ভাই স্বাভাবিক জীবন কাটাতে পারেননি। জনশক্তিদের দমনপীড়নের কথা আমরা কখনো ভুলতে পারব না। অবশেষে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আল্লাহ আমাদের এ শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। যুব সমাজের উন্নয়ন, ইসলামী আদর্শে জীবন গঠনের প্রয়োজনীয়তা এবং সমাজ পরিবর্তনে যুবকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। 
বক্তারা বলেন, সুসংগঠিত যুবসমাজই পারে দেশকে আলোর পথে এগিয়ে নিতে, এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন। সকল দলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন বাংলাদেশ গড়ার জন্য দৃঢ় প্রত্যয় গ্রহন করুন। 
বক্তব্য শেষে ৬নং ওয়ার্ডের যে সকল ছাত্র-জনতা বিপ্লবে অংশগ্রহন করেছে তাদেরকে জুলাই-আগষ্ট ২০২৪ বিপ্লবী সম্মাননা প্রদান করা হয়। 
দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্বির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন শুভপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মো: নেয়ামত উল্লাহ বিন আমিন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের বিজয়ী করবে: হাজী ইয়াছিন
নক্সা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ ঝাউতলায় ৩ তলা অবৈধ ভবন অপসারণে কুসিকের ২য় নোটিশ
সবাইকে নিয়ে আধুনিক বরুড়া গড়ে তুলবো
ব্যালট যাচ্ছে কুমিল্লার আসনে আসনে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা দক্ষিণে বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি
দেবিদ্বারে বিএনপি-এনসিপি সমর্থকদেরহাতাহাতি পাল্টাপাল্টি শ্লোগানে উত্তেজনা
খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু
এবারের নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন - মনিরুল হক চৌধুরী
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২