রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
২ ম্যাচ নিষিদ্ধ বেলিংহ্যাম
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৭ এএম আপডেট: ২০.০২.২০২৫ ১:৩১ এএম |



  ২ ম্যাচ নিষিদ্ধ বেলিংহ্যাম

লা লিগায় ওসাসুনার বিপক্ষে লাল কার্ডের ঘটনায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রেয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম। লিগে পরের দুই ম্যাচে জিরোনা ও রেয়াল বেতিসের বিপক্ষে ইংলিশ মিডফিল্ডারকে পাবে না শিরোপাধারীরা।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন বুধবার ২১ বছর বয়সী এই ফুটবলারের শাস্তির কথা জানায়।
গত শনিবার ওসাসুনার মাঠে রেয়ালের ১-১ ড্র হওয়া ম্যাচের ৩৯তম মিনিটে রেফারিকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে দেখা যায় বেলিংহ্যামকে। এরপরই তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি হোসে মুনুয়েরা।
ম্যাচ শেষে যদিও বেলিংহ্যাম দাবি করেন, রেফারিকে অপমানজনক কিছু তিনি বলেননি। ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন তিনি। পরে রেয়াল কোচ কার্ল আনচেলত্তি স্বীকার করে নেন বেলিংহ্যামের গালি দেওয়ার বিষয়টি। তবে সেটি রেফারিকে ছিল না বলেও পরিষ্কার করেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, ওই ঘটনায় চার থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন বেলিংহ্যাম। শেষ পর্যন্ত অল্পতেই রক্ষা পেলেন তিনি।
২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে আছে রেয়াল। সমান পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সেলোনা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২