মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২
কুমিল্লার জনসভায় জয়নাল আবেদীন ফারুক
আয়নাঘরের চেয়ারে একদিন হাসিনাকে বসাবো
জহির শান্ত, কুমিল্লা
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১৯ এএম আপডেট: ১৯.০২.২০২৫ ১:৫০ এএম |


আয়নাঘরের চেয়ারে একদিন  হাসিনাকে বসাবোদিল্লিতে থাকুক বা যেখানেই থাকুক আয়নাঘরের চেয়ারে একদিন শেখ হাসিনাকে বসানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেছেন, ‘আয়নাঘরে প্রাণ দিয়েছে বিএনপির নেতা-কর্মীরা, অত্যাচারিত হয়েছে বিএনপি নেতা-কর্মীরা। সেই অত্যাচার অনুভবের জন্য আয়নঘরের চেয়ারে একদিন হাসিনাকে বসাবো। দেখবা সেদিন কেমন ঘুরছে আয়নাঘরের চেয়ারটা। হাসিনা যদি দিল্লিতে থেকে থাকো, তাহলে থাকো। আমরা আয়নাঘরের সেই অত্যাচার ভুলি নাই; হারুনের অত্যাচারও আমরা ভুলি নাই। এই সরকার হারুনকেও এখনো গ্রেফতার করতে পারে নাই। যদি তাদেরকে গ্রেফতার করা কতো তাহলে সচিবালয়ে আগুন লাগা কিংবা গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনা আমাদের দেখতে হতো না। ’
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও স্বল্প সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নির্বাচনের ম্যাপ দিয়েছেন, এখন রাস্তাটা দেখাই দেন কেমনে যাবো। সংস্কারের নামে বিলম্ব করবেন না। সিদ্ধান্ত নিতে দেরি হলে আপনাদের সুনাম নষ্ট হবে। আপনারা ফখরুদ্দিন-মইনুদ্দিন হইয়েন না। আমাদের নেতা তারেক রহমানের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে মইনুদ্দিন, আমাদের নেত্রীকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে। মইনুদ্দিন-ফখরুদ্দিন তিন মাসের কথা বলে দুই বছর কাটাইছিলো। আপনাদেরকে সাত মাস সময় দেওয়া হয়েছে। আর বিলম্ব করবেন না। 
তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন- সময় যতো বাড়বে, ষড়যন্ত্র ততো পাকাপোক্ত হবে। সেই ষড়যন্ত্রেই কিন্তু সচিবালয়ের মতো জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলা হয়েছে। এখন সংস্কারের নামে আর বিলম্ব করবেন না। দেরি হলে সচিবালয়ে আবার আগুন লাগাতে পারে আওয়ামী ষড়যন্ত্রকারীরা। সিদ্ধান্তে দেরি করলে আপনাদের সুনাম নষ্ট হবে। সময় নষ্ট না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।
জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকঅধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, আমিরুজ্জামান আমির, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ নেতৃবৃন্দ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এমপি-মন্ত্রিদের শপথ আজ
নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত
কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
কুমিল্লায় সূর্যমুখী চাষে সফল কৃষক সামসুল হক মজুমদার
ব্রাহ্মণপাড়া তুচ্ছ ঘটনায় হাতের আঙ্গুল কেটে নেয় দুর্বৃত্তরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
কুমিল্লা নিউমার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি ঘোষণার একদিন পর অবাঞ্চিত ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২