শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২
ভোক্তা অধিদপ্তরের সাথে ক্যাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ মো. মিজানুর রহমান
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১:২০ এএম |


জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে বৃহত্তর কুমিল্লা (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার) ক্যাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) কুমিল্লা টাউন হলে বেলা ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি জামিল চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লা জেলা কমিটির সভাপতি হাছান ইমাম মজুমদার ফটিক। (ক্যাব) কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী মাসউদ আলম দৈনিক কুমিল্লার কাগজকে মতবিনিময় সভার বিষয়টি নিশ্চিত করেছেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বৃদ্ধ বয়সে ওয়াদা দিয়েছি আল্লাহ যেন পূরণ করেন
‘ক্রসফায়ার’ থেকে আবুকে বাঁচাতে পিতার অবদানের কথা তুলে ধরলেন মনির চৌধুরী
প্রবাসে যাওয়ার একদিন পরই মুরাদনগরের তরুণ রিফাতের মৃত্যু
ঢাকা থেকে লুট হওয়া ট্রাকভর্তি ৯টি নতুন মোটরসাইকেল লাকসাম থেকে উদ্ধার!
সবুজে সেজেছে ফসলের মাঠ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
গণভোটের ফল সংশোধন
সরকারি দাম তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস
এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
নিমসার বাজারে চাঁদাবাজি অভিযানে গ্রেপ্তার৯
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২