মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৭ এএম |


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: গতকাল শনিবার চট্টগ্রাম-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার মীরহাটি নামক এলাকায় পিকআপ ভ্যান চাপায় পথচারী অটোরিক্সা চালক ইমাম হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত নিহত ইমাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের সুতিয়ারা গ্রামের শামসুল হকের ছেলে।
নিহতের পরিবার ও স্বজনেরা জানান, ইমাম হোসেন পেশায় অটোরিক্সা চালক ছিলেন। বেলা ১১টার দিকে মীরহাটি এলাকায় তার অটোরিকশাটি রেখে মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি (তদন্ত) মোঃ তানভীর হোসেন জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে কমিশন প্রস্তুত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২