বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় অটোরিক্সার ধাক্কায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী নিহত
নিহত মাইনুল অটো রিক্সা চালক মফিজুল ইসলামের সন্তান
তানভীর দিপু:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০২ পিএম |

কুমিল্লায় অটোরিক্সার ধাক্কায় মাদ্রাসার শিশু শিক্ষার্থী নিহতকুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকার অটোরিক্সার ধাক্কায় মাইনুল হাসান (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।  সে কুমিল্লার শাকতলা এলাকার জমজম ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। মাইনুল একই এলাকার অটো রিক্সা চালক মফিজুল ইসলামের সন্তান।  
দুর্ঘটনার পর স্থানীয়রা অটো রিক্সাটিকে আটক করে চালককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের সোপর্দ করেছে। অটো রিক্সা চালক মোঃ মাসুম পুলিশ হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিনুল ইসলাম।
জমজম ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ ঈসমাইল জানান,  মাইনুল ১৫ পাড়া কোরআন শরীফ হাফেজি শেষ করেছে।  প্রতিদিনের মত বৃহষ্পতিবার বিকালেও সে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার জন্য অন্যান্য শিক্ষার্থীদের সাথে বের হয়। কিন্তু সে টমছমব্রীজ আঞ্জুমানে মফিদুল ইসলামের সামনে দুর্ঘটনায় পরে মৃত্যুবরণ করে।  কিন্তু এরপর সেখানে তার যাবার কথায় ছিল না।  তার বাবা শাকতলা এলাকার মফিজুল ইসলামও একজন রিক্সা চালক।
এদিকে অটো রিক্সার ধাক্কায় শিশু মাইনুলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।  ছবিতে দেখা যায় মাইনুলের শরীর থেকে রক্তক্ষরণ হয়ে রাস্তার বালুতে মিশে আছে। তার পাশে পড়ে আছে সাদা টুপি এবং স্যান্ডেল।  নিহত মাইনুল এর বাবা শোকার্ত মফিজুল ইসলাম এর সাথে কথা বলতে চাইলে তিনি কান্নায় ভেঙে পড়েন। সন্তান হারানোর বেদনায় বাকরুদ্ধ হয়ে আছেন তিনি।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মহিনুল ইসলাম বলেন, ঘটনার পর থানার একজন কর্মকর্তা তার পরিবারের খোঁজখবর নিচ্ছেন।  অটো রিক্সাচালক মাসুমকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।  নিহতের পরিবারের পক্ষ থেকে চাইলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
শ্রীলঙ্কায় দাবাড়ু সাকলাইনের স্বর্ণ জয়
বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের বাকি ১৩ জন
‘প্রথম ম্যাচেই মাঠে নামার জন্য মুখিয়ে আছে ইয়ামাল’
বিশ্বকাপে ফেরা উদযাপনে স্কটল্যান্ডের ব্যাংক নোটে ‘দেশসেরা’ গোলের ছবি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিসিবির কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন উদবাতুল বারী
'ক্ষমতার লোভে নয়, সেবা করতে চাই': ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়তে চান জাহাঙ্গীর আলম
কিছুই নাই কুমিল্লা মেডিকেলে!
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে জামাত সকাল ৮টায়
অব্যবস্থাপনা নিয়ে রোগীর স্বজনের সরাসরি অভিযোগের মুখে পড়লেন স্বাস্থ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২