মঙ্গলবার ৯ ডিসেম্বর ২০২৫
২৫ অগ্রহায়ণ ১৪৩২
মুরাদনগর নূরুন্নাহার স্কুলে মেধাবী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার
মো. হাবিবুর রহমান ও সাজ্জাদ হোসেন ঃ
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩০ এএম |



কুমিল্লার মুরাদনগর নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী হাফেজা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা ডেভেলাপমেন্ট ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তারের সভাপতিত্বে সহকারী শিক্ষক বেলাল উদ্দিন আহাম্মদ ও শরীফুল ইসলামের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মাহমুদুল হাছান, সহকারী শিক্ষক ইয়াছমিন আক্তার, হাবিবুর রহমান ও শিক্ষার্থী রেশমা আক্তার।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আক্তার হোসেন ভূইয়া, জাকির হোসেন, জেবুন্নেছা, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
ক্রীড়া প্রতিযোগিতায় ২৯টি ইভেন্টে মোট ৮৭ জন বিজয়ী এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
দেশে সাড়ে ১৪ লাখ টন খাদ্যশস্য মজুদের পাশাপাশি আমন ধান উৎপাদনেও লক্ষ্যমাত্রা অর্জন -কুমিল্লায় খাদ্য উপদেষ্টা
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
বিজয় দিবসে ‘বিশ্ব রেকর্ডের’ প্রস্তুতি বাংলাদেশের
সৌদিআরবে বেকারিতে দগ্ধ হয়ে রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শওকত মাহমুদ গ্রেপ্তার
৮ ডিসেম্বর মুক্ত হয় কুমিল্লা রাস্তায় নামে জনতার ঢল
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২