শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় সোয়া ১৩ টন নিষিদ্ধ পলিথিন ভর্তি কাভার্ড ভ্যান জব্দ
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৯ এএম আপডেট: ০৫.০২.২০২৫ ২:২৭ এএম |





 কুমিল্লায় সোয়া ১৩ টন নিষিদ্ধ  পলিথিন ভর্তি কাভার্ড ভ্যান জব্দঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে কাভার্ডভ্যান ভর্তি সোয়া ১৩ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে হাইওয়ে পুলিশ। এসময় কাভার্ড ভ্যান চালক উজ্জ্বল হোসেনকে (২৪) আটক করা হয়। 
মঙ্গলবার ভোর ৬ টায় মধুপুর ট্রান্সপোর্ট নামের কাভার্ড ভ্যানে তল্লাশি করে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। 
কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোঃ খায়রুল আলম জানান, নিষিদ্ধ পলিথিন ভর্তি মধুপুর ট্রান্সপোর্ট নামের কাভার্ড ভ্যানটি ঢাকার ইমামগঞ্জ থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এলে হাইওয়ে পুলিশ তল্লাশি করে ১৩ হাজার ২৫০ কেজি নিষিদ্ধ পলিথিন ও চালকসহ গাড়িটি জব্দ করা হয়। এসময় গাড়িতে চালক ছাড়া আর কোন লোক ছিল না। আটক চালক উজ্জ্বল হোসেন যশোর জেলার বেনাপুল গ্রামের আবদুস সামাদের ছেলে।


 

 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বৃদ্ধ বয়সে ওয়াদা দিয়েছি আল্লাহ যেন পূরণ করেন
‘ক্রসফায়ার’ থেকে আবুকে বাঁচাতে পিতার অবদানের কথা তুলে ধরলেন মনির চৌধুরী
প্রবাসে যাওয়ার একদিন পরই মুরাদনগরের তরুণ রিফাতের মৃত্যু
ঢাকা থেকে লুট হওয়া ট্রাকভর্তি ৯টি নতুন মোটরসাইকেল লাকসাম থেকে উদ্ধার!
সবুজে সেজেছে ফসলের মাঠ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বৃদ্ধ বয়সে ওয়াদা দিয়েছি আল্লাহ যেন পূরণ করেন
সরকারি দাম তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
গণভোটের ফল সংশোধন
প্রবাসে যাওয়ার একদিন পরই মুরাদনগরের তরুণ রিফাতের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২