শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় জরিমানা ও ভেকু জব্দ
মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৯ এএম আপডেট: ০৫.০২.২০২৫ ২:২৭ এএম |






 চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষি  জমির মাটি কাটায় জরিমানা  ও ভেকু জব্দ কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ও একটি ভেকু জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার কাশিনগরের রামচন্দ্রপুর ও চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।  
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহর তত্ত্বাবধানে উপজেলা সহকারী কমিশনার ভুমি জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে মোবাইল কোর্ট অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া, কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার কাঁকড়ি নদীর পাড়ে ও চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এরমধ্যে মোবাইল কোর্ট রামচন্দ্রপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং চিওড়া ইউনিয়নের ডিমাতলীতে মাটি কাটার স্থান থেকে একটি ভেকু জব্দ করেন।  
উপজেলা সহকারী কমিশনার ভুমি জাকিয়া সরওয়ার লিমা বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
চৌদ্দগ্রামে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২