সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২
মালয়েশিয়ায় তিন বাংলাদেশিসহ ৬৪ অভিবাসী আটক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ০৫.০২.২০২৫ ২:২৩ এএম |


 মালয়েশিয়ায় তিন বাংলাদেশিসহ ৬৪ অভিবাসী আটকমালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান কেপং এলাকায় অভিযান চালিয়ে তিন বাংলাদেশিসহ ৬৪ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে জালান কেপংয়ের জালান মেট্রো পেরদানা তৈমুর ২-এর একটি তিনতলা আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে জানান, দুই ঘণ্টারও বেশি সময়ের অভিযানে ১৩৬ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্য থেকে ১০ জন নারীসহ ৬৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে মিয়ানমারের ৫৬, তিনজন বাংলাদেশি, তিনজন পাকিস্তানি ও দুইজন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। আটকদের কোনো বৈধ কাগজপত্র নেই।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অতনূর বান
অর্থনীতি সচলে বিনিয়োগ বাড়াতে হবে
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
ভাষাশহীদদের প্রতি কুমিল্লায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি বেতন ভাতা না নেওয়ার ঘোষণা
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
কুবিতে হলে ডুকে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২