সোমবার ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২
মারা গেলেন খামেনির স্ত্রীও
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:২৯ এএম আপডেট: ০৩.০৩.২০২৬ ১:৩৭ এএম |



 মারা গেলেন  খামেনির স্ত্রীওযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর এবার তাঁর স্ত্রী মানসুরাহ খোজাস্তেও নিহত হয়েছেন। সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও খামেনির স্ত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবারের সেই ভয়াবহ হামলায় খামেনি নিহত হওয়ার পর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন মানসুরাহ খোজাস্তে। সোমবার তাঁর মৃত্যু হয়।
এর আগে গত শনিবার ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই একই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাতাও প্রাণ হারান বলে জানা গেছে।
খামেনির মৃত্যুর পর ইরানজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং দেশটি ইতিমধ্যে পাল্টা আক্রমণ শুরু করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরেও ইরানের ছোড়া মিসাইল আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
গীবত বা পরনিন্দা
তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে -ড.মোশাররফ
মেঘনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ককটেল ছুড়ে পালিয়ে যাবার সময় মসজিদের মুসল্লিদের উপর ককটেল নিক্ষেপ, আহত ৩
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
বাংলাদেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই -মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজে সংবাদ সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২